প্রগতি ত্রিপুরা, ০১ মে, ২০২৬: নিজ বারিতে তিন সন্তান ও স্ত্রীকে রেখে অন্য এক বিধবা মহিলা নিয়ে সংসার করার অভিযোগ উঠলো এক ফরেস্টারের বিরুদ্ধে! গুনধর ফরেস্টারের নাম সঞ্জিৎ ত্রিপুরা। ঘটনা বিশালগড় থানাধীন নেতাজীনগর এলাকায়। জানা গেছে বাইখোরা এলাকার বাসিন্দা পেশায় ফরেস্টারের সঞ্জিৎ ত্রিপুরা কর্মসূত্রে দীর্ঘদিন যাবৎ সিপাহীজলায় থাকে।
এর ফাঁকে সে মুধুপুর থানাধীন কোনাবন এলাকার এক বিধবা মহিলার সঙ্গে বিবাহ বহিঃর্ভূত সম্পর্কে জরিয়ে পরে। বর্তমানে সে সোনামুড়া মহকুমার মতিনগর ফরেস্ট বিটে কর্মরত। বিধবা মহিলাকে স্ত্রী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে নেতাজীনগর এলাকার এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। বর্তমানে সে তার বাইখোরা বাড়িতে থাকা তিন সন্তান ও স্ত্রীর ভরনপোষন তো দূরের কথা সে নাকি তাদের কোনও খোঁজখবরই রাখেন না বলে অভিযোগ।
পরে বিভিন্ন মারফতে তারা জানতে পারেন সঞ্জিত ত্রিপুরা বিশালগড়ে আরেক মহিলাকে নিয়ে দিব্বি সংসার করে যাচ্ছেন। খবর পেয়ে অভিযুক্তের ভাড়া বাড়িতে এসে হানা দেয় তার স্ত্রী ও কন্যারা। স্ত্রী ও কন্যার আসার টের পেয়ে বাড়ির পেছনের দড়জা দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সঞ্জিত। পরে বিশালগড় মহিলা থানার পুলিশ গিয়ে বিধবা মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায় তার স্ত্রী কন্যারা।







