গাঁজাভর্তি প্যাকেট উদ্ধার

প্রগতি ত্রিপুরা, ২৮ মে, ২০২৬: বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে সোনামুড়া থানাধীন ইউএনসি নগরের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ মোট চারটি কালো রঙের সেলোটেপে মোড়ানো গাঁজাভর্তি প্যাকেট উদ্ধার করে। উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন প্রায় আট কেজি বলে জানা গেছে। এ ঘটনায় সোনামুড়া থানায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

মামলার সূত্র ধরে বৃহস্পতিবার রাতেই বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। শুক্রবার তাঁকে উপযুক্ত পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে মহামান্য আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। সোনামুড়া থানার বিশেষ পুলিশ দল বর্তমানে ঘটনার তদন্ত ও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকার একাধিক ড্রাগ পাচারকারীর নাম উঠে এসেছে বলে জানা গেছে। পুলিশ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সেই তথ্য যাচাই করছে। তদন্তকারী সংস্থার অনুমান, এই মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আগামী দিনে ওই এলাকা থেকে আরও কয়েকজনকে গ্রেফতার করা হতে।

Leave a Comment