প্রগতি ত্রিপুরা, ১৩ মে, ২০২৬: শান্তির বাজার রেলষ্টেশনে দুষ্কৃতিদের দ্বারা আক্রান্ত অটোচালক এমনটাই অভিযোগ। আক্রান্ত হবার অভিযোগ এনে ও ২৪ ঘন্টার মধ্যে দোষীদের আটক করে শাস্তি প্রদানের দাবীতে বুধবার শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করলো দক্ষিন ত্রিপুরা অটো মজদুর সংঘের সদস্যরা।
সংঘের সদস্যদের অভিযোগ মঙ্গলবার সন্ধ্যাবেলায় শান্তির বাজার রেলষ্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী লুলু ত্রিপুরা নামে এক যুবক শান্তির বাজার রেলষ্টেন্ডে যাতায়তকারী কিছু সংখ্যক অটো চালকের সঙ্গে দুরব্যাবহারকরে ও পরবর্তী সময় শারিরিকভাবে আক্রান্তকরে। যারফলে সকল অটো চালকরা সঙ্গবদ্ধহয়ে রেলষ্টেশন থেকে অটোচলাচল বন্ধরেখেছে।
এতেকরে শান্তির বাজার রেলষ্টেশনে আগত সকল যাত্রীরা বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। তাই আক্রমনকারীর বিরুদ্ধে বুধবার শান্তির বাজার থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে ২৪ ঘন্টা সময়সীমা বেধেদিলো অটো চালকরা। আগামী ২৪ ঘন্টায় ঘটনারসাথে জরিতদের আটক নাকরলে সকলেমিলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান।







