প্রগতি ত্রিপুরা, ০৮ মে, ২০২৬: শুক্রবার ধর্মনগরের বিধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সাংবাদিক সম্মেলন করলেন জহর চক্রবর্তী। আজকের এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্য। রাহুল কিশোর রায়ের মৃত্যুকাণ্ড প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “রাহুলের মৃত্যুর সঙ্গে জড়িত দোষীরা কোনওভাবেই রেহাই পাবে না।”
নবনিযুক্ত বিধায়ক আরো বলেন অতিউৎসাহিত বিজেপির নামধারী ব্যক্তিদের জন্য কড়া বার্তা দিলেন আজ উনার বক্তব্যের মাধ্যমে। যে দল বা সংগঠন এই ধরনের লোকেদের সাথে নেই। তারা বিজেপির নাম এবং বিধায়কের নাম ভাঙ্গিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে,এবং সংগঠনের নাম খারাপ করার চেষ্টা করছে। বিধায়কের অভিযোগ করে বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁকে এবং দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে।
তবে তিনি বলেন উনার উদ্দেশ্য হলো, ধর্মনগরকে আর উন্নত করে তুলা। ধর্মনগরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবা ও মানুষের আস্থা ফিরিয়ে আনার কাজেই তিনি অগ্রাধিকার দিতে চান। একই সঙ্গে তিনি জানান, আইন নিজের পথে চলবে এবং তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি দলের জেলা সভাপতি কাজল দাস, ধর্মনগর মন্ডল সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্য।







