অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের দুর্গ হিসেবে পরিচিত কলকাতার ভবানীপুর কেন্দ্রে তাকে পরাজিত করে এক অনন্য নজির স্থাপন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার ভোট গণনার শুরু থেকেই ভবানীপুর কেন্দ্রে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। ‘মিনি ইন্ডিয়া’ খ্যাত এই আসনে মুহূর্তের ব্যবধানে বদলেছে লিড। কালে পোস্টাল ব্যালট গণনায় শুভেন্দু অধিকারী শুরুতেই এগিয়ে যান।
দুপুরে সপ্তম রাউন্ডের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা ঘুরে দাঁড়ান এবং একসময় ১৯,০০০ ভোটের ব্যবধানে লিড নেন। রাজনৈতিক মহলে তখন মনে হচ্ছিল মমতার জয় কেবল সময়ের অপেক্ষা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মমতার লিড নাটকীয়ভাবে কমে ২,৯০০-তে নেমে আসে। তবে ১৮তম রাউন্ড শেষে রাত ৯টার দিকে শুভেন্দু ১১,০০০ ভোটে এগিয়ে যান। অবশেষে চূড়ান্ত ফলাফলে দেখা যায়, প্রায় ১৫,০০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।







