পশ্চিমবঙ্গের বিজেপির জয়ে মোহনপুরে রতন লাল নাথের বিশাল বিজয় মিছিল

অনলাইন ডেস্ক, ৪ মে, ২০২৬: পশ্চিমবঙ্গের ফল প্রকাশের সাথে সাথে বিজেপির একক ভাবে জয়। এই জয়ের খুশিতে আজকে মোহনপুরে মন্ত্রী রতন লাল নাথের বিশাল বিজয় মিছিল দেখা গেলো। ২ নং বিধান সভার মোহনপুরের মহিনীপুর থেকে এই বাইক মিছিলটি শুরু হয়ে ফটিকছড়া বাজারের মাঠে সমাপ্ত হয়।

চলে নাচ গান সহ বিভিন্ন আনন্দ উল্লাস। শেষে সাংবাদিকদের মুখোমুখি বিস্তারিত জানান এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ। তিনি বলেন এই জয় মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয়, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জয়। কেননা আমরা চাই এক ভারত শ্রেষ্ঠ ভারত। পরিশেষে তিনি সেখান থেকে সোজা চলে যান এয়ারপোর্টে কলকাতার উদ্দেশ্যে।

Leave a Comment