মন্দিরের দান বাক্স ভেঙে চুরি, এলাকাজুড়ে চাঞ্চল্য!

প্রগতি ত্রিপুরা, ০২ মে, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ঐতিহ্যবাহী শিববাড়িতে মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরি হয়েছে। শুক্রবার গভীর রাতে এই চুরির এ ঘটনা ঘটে। এই চুরির পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।

শনিবার সকালে সেই ফুটেজের ভিত্তিতে মন্দির কমিটির সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে হাতে-নাতে ধরে ফেলেন। ধৃত ব্যক্তির নাম সুমন চক্রবর্তী,তার বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহরে বলে জানা গেছে।

ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী