প্রগতি ত্রিপুরা, ১৯ এপ্রিল, ২০২৬। “ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের আজীবন সদস্যদের নিয়ে গঠিত “ফোরাম ফর লাইফ মেম্বার্স অফ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রবিবার।
রাজধানীর জগন্নাথ বাড়ি রোডস্থিত এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারন সভা। এইদিনের এই বার্ষিক সাধারন সভায় সংগঠনের ১৮০ জন সদস্য উপস্থিত ছিলেন। এইদিন বার্ষিক সাধারণ সভার শুরুতে সচিব বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
এবং কোষাধ্যক্ষ শেষ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন। এইদিনের সভায় সংস্থার আগামি দিনের কাজকর্মের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
“ফোরাম ফর লাইফ মেম্বার্স অফ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের এক সদস্য জানান তারা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনকে সহযোগিতা করার জন্য “ফোরাম ফর লাইফ মেম্বার্স অফ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন গঠন করেছেন।








