প্রদেশ কংগ্রেসের সাংবাদিক সম্মেলন

প্রগতি ত্রিপুরা, ২ এপ্রিল, ২০২৬ : প্রদেশ কংগ্রেস ভবনে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী সাম্প্রতিককালের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। ধর্মনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের পর ত্রিপুরা উপজাতি এলাকার স্ব শাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপনির্বাচন এবং এডিসি এর নির্বাচন কে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রবীর চক্রবর্তী। তিনি বলেন ২০১৮ সালের পর সবকটি নির্বাচনেই সরকার প্রশাসনকে যথেষ্ট ভাবে কাজে লাগিয়ে আসছে। রাজ্য সরকার নির্লজ্জভাবে অনিয়ম বেনিয়ম করে চলেছে। সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনারের উদ্যোগে।

সর্বদলীয় সেই বৈঠকে বিজেপির প্রতিনিধির সঙ্গে কংগ্রেসের প্রতিনিধির খানিকটা মতবিরোধ হয়েছিল। তখন কোন প্রকারের সমাধান হয়নি। কমিশনের সঙ্গে বিজেপির সম্পর্ক রয়েছে বলে বিস্ফোরক দাবি করেন প্রবীর চক্রবর্তী। তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার পাশাপাশি ব্যালটে ভোট চাইছে প্রদেশ কংগ্রেস। পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা বসানোর পাশাপাশি ওয়েবকাস্ট এর দাবি করেন তারা।

Leave a Comment