প্রগতি ত্রিপুরা, ১ এপ্রিল, ২০২৬ : এডিসি এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত করতে ভোট চাইবে কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন, এবারের এডিসি নির্বাচন প্রদেশ কংগ্রেসের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। এডিসি নির্বাচনে ২৮ টি আসনের মধ্যে ত্রি দলীয় জোট নিয়ে লড়বে জাতীয় কংগ্রেস।
এই জোটে কংগ্রেস ছাড়াও রয়েছে ত্রিপুরা পিপলস পার্টি এবং জন মঞ্চ। এর মধ্যে একটি আসনে লড়বে ত্রিপুরা পিপলস পার্টি এবং ২৭ টি আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা লড়াই করবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আরো বলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে, এডিসি এলাকা কে ষষ্ঠ তপশিলি করা হয়েছে।
কিন্তু ৪ দশক অতিক্রান্ত হয়ে গেলেও আজও এডিসি এলাকার জনজাতি অধ্যুষিত মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আদিবাসী এলাকার মানুষদের এই সমস্ত বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই এডিসি নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জোট প্রার্থী। এডিসি এলাকায় সুশাসন প্রতিষ্ঠিত করতে ভোট চাইবে কংগ্রেস। আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনটি সংগঠনের অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।








