দুর্ঘটনা গ্রস্থ গরু চোরদের অল্টো গাড়ি

প্রগতি ত্রিপুরা, ৩০ মার্চ, ২০২৬: গভীর রাতে অল্টো গাড়তে গরু চুরি করে নিয়ে যাবার সময় দুর্ঘটনা গ্রস্থ অল্টো গাড়ি!পলাতক চোরেরা!!গ্রামবাসীদের হেফাজতে গরু এবং অল্টো গাড়ি।

ঘটনা কৈলাসহরের হামিদপুর গ্রামে। উল্লেখ্য, কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত ধলিয়ারকান্দি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হামিদপুর গ্রামে রোববার গভীর রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

দুটি গরু চুরি করে একটি অল্টো গাড়িতে করে পালানোর সময় দুর্ঘটনার শিকার হয় চোরেরা। গ্রামবাসীরা জানায় যে, রোববার গভীর রাতে প্রায় রাত দুইটা নাগাদ দ্রুতগতিতে পালানোর সময় চালক নিয়ন্ত্রণ হারালে অল্টো গাড়িটি রাস্তার নিচে পড়ে যায়।

ঘটনার শব্দে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন যে, একটি অল্টো গাড়ি উল্টে রয়েছে এবং অল্টো গাড়ির ভিতর দুটো গরু থাকলেও গাড়ির ভিতর কেউ নেই।

গ্রামবাসীরা গরু দুটিকে নিরাপদে উদ্ধার করেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করা গাড়িটি একটি বিলাসবহুল ভিআইপি গাড়ি।

উল্টে থাকা TR05G0387 নাম্বারের অল্টো গাড়িটি এর আগেও একাধিকবার গরু চুরি করে নিয়ে যাবার অভিযোগ রয়েছে।গ্রামবাসীদের দাবি, একই গাড়ি দিয়ে বারবার চুরি সংঘটিত হচ্ছে এবং অনেক ক্ষেত্রে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়।

ফলে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ দিন দিন বাড়ছে। তবে, ঘটনার সময় কয়েকজন চোর অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। আটক গাড়ি ও উদ্ধার হওয়া গরু স্থানীয়দের হেফাজতে রয়েছে।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং পলাতক চোরদের গ্রেপ্তারসহ দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ করা যায়।

ঘটনার সাথে সাথেই গভীর রাতে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে এসেছিলো এবং সোমবার সকালেও ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে ফের এসে তদন্ত শুরু করেছে এবং গ্রামবাসীদের কাছ থেকে এব্যাপারে জানার চেষ্টা করছে।

Leave a Comment