নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়ার উন্মোচন

প্রগতি ত্রিপুরা, ২৬ মার্চ, ২০২৬: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়ার উন্মোচন করা হল বৃহস্পতিবার। নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের নবনির্মিত চূড়া উন্মোচন উপলক্ষে ২৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ২৪ মার্চ থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার সকাল ৭ টা থেকে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা। পূজা শেষে মন্দিরের চূড়া উন্মোচন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন কর্পোরেটর রত্না দত্ত, মঠের সভাপতি রবীন্দ্র চন্দ্র সাহা, মঠাধ্যক্ষ সভাধিবন্ধু ব্রহ্মচারী, সম্পাদক সুদীপ কুমার রায়, উপদেষ্টা কমিটির কনভেনার ডাক্তার তপন দেবনাথ, আসামের প্রাক্তন বিধায়ক সুখেন্দু শেখর দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য ১৯৮২ সালে প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটি। এইদিন চূড়া উন্মোচনের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ রূপ পেল মন্দিরটি। মন্দিরে ভক্তদের থাকার জন্য রয়েছে ২২ টি কক্ষ। ন্যূনতম অর্থের বিনিময়ে ভক্তরা সেখানে থাকতে পারে।

Leave a Comment