উপনির্বাচনের একটি আসনের জন্য প্রার্থী পদ ঘোষণা করল আমরা বাঙালি

প্রগতি ত্রিপুরা, ১৭ মার্চ, ২০২৬: আগামী ৯ এপ্রিল ৫৬-ধর্মনগরের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমরা বাঙালী দল প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা বাঙালী দলের মনোনীত প্রার্থী হচ্ছেন রাজ্য কমিটির সাংঘটনিক সচিব বিভাস রঞ্জন দাস।

মঙ্গলবার রাজধানীর শিবনগর স্থিত আমরা বাঙালি দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রার্থীর নাম ঘোষণা দেন দলের সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল। তিনি বলেন, রাজ্যবাসী অবগত যে, একটি মাত্র আসনে উপনির্বাচনে জয় পরাজয়ে ত্রিপুরার শাসন ক্ষমতার কোন পরিবর্তন হবে না। তবু রাজনৈতিক বিচারে এর গুরুত্ব রয়েছে।

Leave a Comment