ত্রিপুরা বিধানসভায় যুব সংসদ অনুষ্ঠিত হয়

প্রগতি ত্রিপুরা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬। শনিবার ত্রিপুরা বিধানসভায় যুব সংসদ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী রতন লাল নাথ সহ বিভিন্ন মন্ত্রী বিধায়করা।

মন্ত্রী টিংকু রায় বক্তব্য রেখে বলেন, দেশের ভবিষ্যৎ যুবকরা। তারাই দেশকে আগামী দিনে বিশ্বের মধ্যে শীর্ষে নিয়ে যাবে।

তাদের কথা মাথায় রেখে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে। তিনি আরো বলেন, আজকের যুবকরা আগামী দিন দেশ পরিচালনা করবে।

তাদের স্বপ্নের ভারত কি রকম হবে সে বিষয়ে তাদের মতামত নিতে আজকের এই কর্মসূচি। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিকশিত ভারত বর্ষ গড়ে তোলা হবে বলেও জানান মন্ত্রী টিংকু রায়।

তিনি আরো বলেন ত্রিপুরার বর্তমান সরকার যুবদের জন্য শুধু মুখে নয়, কাজে বাস্তবায়ন করছে। তাদের কথা মাথায় রেখে নয়া জাতীয় শিক্ষানীতি আনা হয়েছে।

Leave a Comment