প্রগতি ত্রিপুরা, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬। ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের তিন সদস্যের টিমের ধর্মনগর প্রশাসন ও আরক্ষা দপ্তরে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করে।
আজ সকাল ১০:৪৫ মিনিট উত্তর ত্রিপুরার জেলা ও (DM) এবং কালেক্টর অফিসের কনফারেন্স হলে ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজকের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ভারতের নির্বাচন কমিশনের প্রতিনিধি শ্রী এন.টি. ভুটিয়া, প্রিন্সিপাল সেক্রেটারি, ভারতের নির্বাচন কমিশন।
শ্রী সন্তোষ কুমার দুবে, সেক্রেটারি, ভারতের নির্বাচন কমিশন ও শ্রী বিজয় গুপ্ত, সেকশন অফিসার, ভারতের নির্বাচন কমি
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অবিনাশ রাই,ডি এম চাঁদনী চন্দ্রান এডিশনাল sp কমল দেববর্মা, অতিরিক্ত সিইও মোগ ডেপুটি, ৫৬-ধর্মনগর কেন্দ্রের আরও (RO),ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী পানিসাগর সুশান্ত দেববর্মা ও কাঞ্চনপুরের মহকুমা শাসক আশীষ বিশ্বাস এবং সহকারী কালেক্টরগণ।
৫৬ নম্বর ধর্মনগর বিধানসভার উপনির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের ৫৬-ধর্মনগর উপ-নির্বাচনের তারিখ এখনও ঘোষিত না হলেও, প্রশাসনিকভাবে সব দিক থেকে সম্পূর্ণ প্রস্তুত বলে জানালেন ডি এম চাঁদনী চন্দ্রান।







