প্রগতি ত্রিপুরা, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬। ঊনকোটি জেলার কৈলাসহর মহিলা থানায় এক মহিলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, পরিচিত এক ব্যক্তি তার ব্যক্তিগত সময়ের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল ও হয়রানি করে আসছিল।
ফটিকরয় থানাধীন ডেমডুং পাড়ার বাসিন্দা এক জনজাতি মহিলা ( বয়স ৩৬) লিখিত অভিযোগে জানান, কুমারঘাটের রাজকান্দি পাড়ার বাসিন্দা প্রদীপ দেববর্মা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে শারীরিকভাবে নিগ্রহ করে এবং তার অজান্তে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল বলে অভিযোগ।
এছাড়া গত ৮ মার্চ অভিযুক্ত ব্যক্তি ও তার এক সহযোগী তার বাড়িতে প্রবেশ করে জোর করে পানীয় খাইয়ে অচেতন করে আরও কিছু ভিডিও ধারণ করে এবং তার মোবাইল ফোনও নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী মহিলা কৈলাসহর মহিলা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।







