বাসস্ট্যান্ড, জেলা কার্যালয়ের নতুন ভবন নির্মাণ বিষয়ে পরিবহণমন্ত্রীর পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ০৯ মার্চ, ২০২৬: পরিবহণ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরীর সভাপতিত্বে সচিবালয়ের কনফারেন্স হলে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পর্যালোচনা সভায় পরিবহণমন্ত্রী কৈলাসহর, তেলিয়ামুড়া, বিশালগড়, শান্তিরবাজারে জিলা পরিবহণ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ, জিরানীয়া, গন্ডাতুইসা, মেলাঘর, মনুঘাট, জোলাইবাড়িতে মোটরস্ট্যান্ড নির্মাণের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন।

উদয়পুরের রাজারবাগে বাসপোর্ট, সাব্রুমে ইন্টারস্টেট বাস টার্মিনাস নির্মাণ, আগরতলার ট্রান্সপোর্ট কমিশনারের অফিসে নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতির বিষয়েও খোঁজ নেন। পর্যালোচনা সভায় পরিবহণমন্ত্রী প্রতিটি উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে এবং গুণমান ঠিক রেখে সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দেন। তিনি বলেন, উন্নয়নমূলক কাজে অর্থের কোন অভাব হবেনা।

পর্যালোচনা সভায় পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব সুব্রত চৌধুরী দপ্তরের বিভিন্ন পরিকাঠামো রূপায়ণের বিষয়ে পরিবহণমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। বৈঠকে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার সঞ্জয় কুমার দাস, গ্রামোন্নয়ন দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার ক্ষুদিরাম ত্রিপুরা সহ পরিবহণ দপ্তরের পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী