মহিলা কমিশনের উদ্যোগে মহিলা জন শুনবাই কর্মসূচি অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ০৮ মার্চ, ২০২৬: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের সমস্যা ও অভিযোগ সরাসরি শোনার লক্ষ্যে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ মহিলা জন শুনবাই কর্মসূচির আয়োজন করা হয়।

ত্রিপুরা মহিলা কমিশনের অফিস চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার মহিলাদের অভিযোগ, সমস্যা এবং আইনী সহায়তার বিষয়গুলি শুনে সমাধানের উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচি সম্পর্কে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মণ জানান, পারিবারিক, সামাজিক ও আইনী সমস্যা সমাধানের লক্ষ্যে এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলার থানাগুলিকে বিভিন্ন মামলার বিষয়ে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এর মাধ্যমে অভিযোগকারীনিদের আইনী পরামর্শ, মানসিক সহায়তা এবং সমস্যার বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, মহিলাদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় রাজ্য মহিলা কমিশন নিয়মিতভাবে এ ধরণের সচেতনতামূলক ও সহায়তামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

Leave a Comment