প্রগতি ত্রিপুরা, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬। জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে হাতে নেওয়া বছর ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয় রবিবার। ১৯৫১ সালে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী লোক নিজেদের উদ্যোগে এই বিদ্যালয়টি গড়ে তোলেন।
একটা সময় এই বিদ্যালয়টি সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে পরিণত হয়। দেখতে দেখতে করে বিদ্যালয়টি ৭৫ বছর অতিক্রম করেছে।
এই সময়ের মধ্যে এই বিদ্যালয় থেকে বহু ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করে দেশ ও বিদেশে বর্তমানে সুনামের সাথে কাজ করছে।
এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যথাক্রমে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, আইনজীবী, বিচারক, সাংবাদিক সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে সুনামের সাথে কাজ করছে।
রবিবার বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বছর ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানের সুচনা করেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া।
উপস্থিত ছিলেন উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি এসসি দাস, শিশু বিশেষজ্ঞ ডাক্তার নিল রতন মজুমদার, দক্ষিন জেলার শিক্ষা আধিকারিক সহ অন্যান্যরা।
এইদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের এক ঝাক প্রাক্তন ছাত্র যারা সুনামের সাথে রাজ্যে ও রাজ্যের বাইরে কর্মরত তারা আগরতলা থেকে বাস গাড়িতে করে অনুষ্ঠানে সামিল হয়। তাদের উদ্যোগে নিয়ে যাওয়া হয় সমাপ্তি অনুষ্ঠানের জন্য রাজ্যের নাম করা সঙ্গীত শিল্পিকে।
এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বলেন জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটা সুনাম রয়েছে।
বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদ্যালয়ের প্রাক্তন ও নবিনদের মধ্যে মিলন হয়েছে। তিনি এইদিন বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের প্রতি আহ্বান জানান বিদ্যালয়কে ভুলে না যাওয়ার জন্য।







