প্রগতি ত্রিপুরা, ০৭ মার্চ, ২০২৬:ভারত চন্দ্র নগর ব্লকের কনফারেন্স হলে তামাক মুক্ত গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বিসি নগর ব্লকের আওতায় বিভিন্ন পঞ্চায়েতের পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান এবং জন প্রতিনিধিদের নিয়ে একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শিবিরের বিষয়ে আলোচনা রাখতে গিয়ে বিসি নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বলেন প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে তামাক নিয়ন্ত্রন করতে কি কি গাইড লাইন আছে সে সব বিষয় নিয়ে পঞ্চায়েত সেক্রেটারি থেকে শুরু করে প্রধান, উপপ্রধান,জন প্রতিনিধি দের অবগত করার লক্ষ্যে আজকের ওয়ার্কশপ। ডিস্ট্রিক্ট হেলথ ফেমিলি ওয়েলফেয়ার, ভারত চন্দ্র নগর ব্লকের য়ৌথ উদ্যোগে এদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বি সি নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনামিকা দেববর্মা, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস,ভাইস চ্যায়ারম্যান,সহ জন প্রতিনিধি, আধিকারিকরা।








