অনলাইন ডেস্ক, ০৪ ফেব্রুয়ারী, ২০২৬: ইট ভাটায় ভূতের উৎপাতের ভয়ে ভাটা থেকে পালিয়ে যাচ্ছে ইট ভাটার শ্রমিকরা। ভূত বলতে কিছু নেই মানতে নারাজ শ্রমিকরা। ঘটনা কমলপুর মহকুমার শান্তির বাজার ফাইভ স্টার ব্রিক্স ইন্ড্রাস্ট্রির ইট ভাটায়।
গত সাত দিন যাবত এফএসবিআই ইট ভাটায় শ্রমিকদের মধ্যে দু জনকে ভূত ভর করে। ভূত তাড়ানোর জন্য বিহার থেকে ওঝা বৈদ্য আনা হয়। ওঝা নাকি বলে গেছেন এই ভূত সহজে যাবে না। এই ভূত খুন লিকালেঙ্গে।
এর পর থেকে অর্থাৎ বুধবার সকাল থেকে ইট ভাটার শ্রমিকরা কাজ বন্ধ করে তাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে। সালেমা থানার পুলিশ খবর পেয়ে শান্তির বাজার এফএসবিআই ইট ভাটায় আসে শ্রমিকদের বুঝানোর চেষ্টা করে।
কিন্তু শ্রমিকরা বুঝতে নারাজ। তাদের বক্তব্য তারা ওই ইট ভাটায় আর কাজ করবে না। কিন্তু মালিক অশোক দেব এবিষয়ে কথা বলতে চায়নি।








