পর্যটকদের অভিযোগের খবরে সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন বনমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ১৬ জানুয়ারী, ২০২৬: বিদেশি পর্যটকদের অভিযোগের খবরে শুক্রবার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করে। সম্প্রতি এক বিদেশি পর্যটক দম্পতি চিড়িয়াখানা অভয়ারণ্যের ভেতর পরিদর্শন করে বিভিন্ন স্থানে প্লাস্টিক বর্জ্য পড়ে থাকার ফলে অস্বাস্থ্যকর একটা পরিবেশ সৃষ্টি হয়ে আছে বলে হতাশা প্রকাশ করে।

আজ বনমন্ত্রী সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শন করে সেদিনের প্লাস্টিকের বিষয়ে কর্মীদের কাছ থেকে অবগত হন। পাশাপাশি অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখেন। তিনি জানান, আজকের পরিদর্শনে চিড়িয়াখানার কোথাও ফেলে রাখা প্লাস্টিক বর্জ্য নজরে আসেনি। আগামী দিন অভয়ারণ্যের ভেতর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য যা যা দরকার তাই করা হবে। কিন্তু তারপরও পর্যটকরা অভয়ারণ্যে এসে যাতে সচেতন থাকেন। যারা প্লাস্টিক সামগ্রী নিয়ে চিড়িয়াখানায় প্রবেশ করতে চান, তাদের লগবুকে স্বাক্ষর করতে হবে।

পরবর্তীতে যদি কোনও প্লাস্টিক সামগ্রী জনসমক্ষে পড়ে থাকতে দেখা যায়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিকেই দায়ী করা হবে এবং জরিমানা করা হবে।”সিপাহিজলা চিড়িয়াখানার পরিকাঠামোগত উন্নয়নের জন্য উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন মন্ত্রক তথা ডোনার মন্ত্রক থেকে ত্রিপুরা সরকার ৫৭ কোটি টাকা পেয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল জো থেকে মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে।

যাতে আগামী দিন সমস্ত ক্ষেত্রে বিশ্বমানের একটি অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা যায় সেইদিক চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে সরকার। পাশাপাশি পশু বিনিময় কর্মসূচির মাধ্যমে বিদেশি প্রাণী প্রজাতি আনার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি। পরবর্তী সময়ে মন্ত্রী লাল এবং সবুজ রংয়ের ইউজ মি বাক্সের সামনে দাঁড়িয়ে অনুরোধ করে পর্যটকদের উদ্দেশ্যে বলেছেন যারাই অভয়ারণ্যে আসবেন তারা অবশ্যই আবর্জনা এবং পরিত্যক্ত জিনিস ইউজমি বক্সের মধ্যে ফেলার আবদেন করেন তিনি।

Leave a Comment