১৭ জানুয়ারী থেকে দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত পেট্রোল পাম্পে , “নো হেলমেট, নো পেট্রোল” নীতি কার্যকর

প্রগতি ত্রিপুরা, ১৬ জানুয়ারি, ২০২৬ :ত্রিপুরা সরকার “সড়ক সুরক্ষা জীবন রক্ষা” প্রতিপাদ্য নিয়ে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় দক্ষিণ ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে জেলাশাসকের পুরোহিত্য এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

রাজ্যজুড়ে ১ থেকে ৩১ জানুয়ারী, ২০২৬ পর্যন্ত জাতীয় সড়ক নিরাপত্তা মাস, ২০২৬ পালন করছে। ভারত সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নির্দেশ অনুসারে, জানুয়ারী মাস ত্রিপুরায় “শূন্য মৃত্যু মাস” হিসেবে পালন করা হচ্ছে।

এই প্রসঙ্গে, দক্ষিণ ত্রিপুরা জেলার সমস্ত পেট্রোল পাম্প/আউটলেটে ১৭ জানুয়ারী, ২০২৬ থেকে “নো হেলমেট, নো পেট্রোল” নীতি কার্যকর করা হয়েছে। এছাড়াও, জেলার বিভিন্ন বিভাগের আওতাধীন সকল সরকারি কর্মচারীদের জন্য “নো হেলমেট, নো অ্যাটেন্ডেন্স” নীতিও চালু করা হয়েছে।

এই উদ্যোগগুলি কঠোরভাবে পালন নিশ্চিত করার জন্য দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারিনটেনডেন্ট কর্তৃক সমস্ত পেট্রোল পাম্প/আউটলেটে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে।

এই পদক্ষেপগুলির মূল উদ্দেশ্য হল প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং জনসাধারণের যৌথ প্রচেষ্টার মাধ্যমে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা তৈরি করা, দায়িত্বশীল সড়ক আচরণকে উৎসাহিত করা এবং সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি হ্রাস করা।

Leave a Comment