প্রগতি ত্রিপুরা, ১৫ জানুয়ারি, ২০২৬ : দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্যের প্রখ্যাত উপন্যাসিক ও লেখক অদ্বৈত মল্ল বর্মনের ১১২ তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
দক্ষিণ জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বিলোনিয়া মহকুমার মাইছড়া পূর্ব কলাবাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।
এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার অতিরিক্ত জেলা শাসক মোহাম্মদ হাবিজ উদ্দিন, জেলা শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস, ভারতচন্দ্র নগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনামিকা দেববর্মা, ডিসিএম সঞ্জয় শীল সহ জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান গন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অদ্বৈত মল্লবর্মণ ছিলেন একজন তফশীলি জাতিসম্প্রদায় অংশের লোক। যাকে পিছিয়ে পড়া অংশের জনগণ বলা হত। এই জায়গায় থেকে অদ্বৈত মল্লবর্মণ বিশাল কৃতিত্বের ছাপ রেখে গেছেন উনার লেখনীতে।
তাই আজও শুধু তৎশিলি জাতি সম্প্রদায় নয় সমস্ত অংশের জনগণের কাছে তিনি সমভাবে সমাদৃত। বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি দীপক দত্ত বলেন অদ্বৈত মল্লবর্মনের জন্মদিন পালন করার উদ্দেশ্য হলো তফশিলি জাতি সম্প্রদায় এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের অনুপ্রেরণা যোগানো।
পাশাপাশি আজকের অনুষ্ঠানে তিনি সকল তফশীলি জাতিভুক্ত ছাত্র-ছাত্রীদের কাছে তাদের সার্টিফিকেট করিয়ে নেওয়ার আবেদন রাখেন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। অনুষ্ঠানের ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।








