স্বদেশী মেলা আরও দুই দিন বৃদ্ধি, ঘোষণা দিলেন মেয়র

প্রগতি ত্রিপুরা, ১০ জানুয়ারী, ২০২৬: শুক্রবার থেকে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে আগরতলা পুর নিগমের উদ্যোগে স্বদেশী মেলা। স্বদেশী মেলাকে আরও দুই দিন বৃদ্ধির ঘোষণা দিলেন মেয়র।

শনিবার সম্মেলন করে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন পুর নিগমের উদ্যোগে স্বদেশী মেলা-২০২৬ শুক্রবার থেকে শুরু হয়েছে। প্রথমত তিন দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছিল।

কিন্তু মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হওয়ায় এই স্বদেশী মেলা আরও দুইদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই ১১ জানুয়ারির পরিবর্তে মেলা শেষ হবে ১৩ জানুয়ারি।

এইদিন সাংবাদিক সম্মেলনে মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার ডি.কে চাকমা সহ অন্যান্যরা।

Leave a Comment