দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রগতি ত্রিপুরা, ০৯ জানুয়ারী, ২০২৬: জাতীয় সড়ক নিরাপত্তা এবং শূন্য মৃত্যু মাস উদযাপন উপলক্ষ্যে আজ বাইখোরা ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ ত্রিপুরা জেলার ৩টি কলেজ ও ধাম্মাদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেন। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ধাম্মাদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ব বিদ্যালয় শান্তিরবাজার কলেজকে ৭-৬ গোলে পরাজিত করে জয়ী হয়।

বিজয়ী ধাম্মাদীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এবং রানার্স আপ শান্তিরবাজার কলেজের প্লেয়ারদের হাতে ট্রফি তুলে দেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মহ: সাজ্জাদ পি., দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ সি., জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত।

খেলোয়াড়দের মধ্যে অতিথিগণ হেলমেট বিতরণও করেন। ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানিয়ে অতিথিগণ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিবহণ আধিকারিক কমলাকান্ত দেববর্মা।

Leave a Comment