অনলাইন ডেস্ক, ১ জানুয়ারী ২০২৬: ঊনকোটি জেলা অন্ধত্ব নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এবং ঊনকোটি জেলা হাসপাতালের সহযোগিতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ চোখের ছানির অস্ত্রোপচার শিবির সফলভাবে সম্পন্ন হয়েছে। ঊনকোটি জেলা অন্ধত্ব নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় আয়োজিত এই বিশেষ শিবিরে মোট ১৬ জন রোগীর চোখের সফলভাবে ছানি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
যেসব রোগীর অস্ত্রোপচার করা হয়েছে, তাঁদের অধিকাংশই দীর্ঘদিন ধরে চোখের ছানির দৃষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। সফল অস্ত্রোপচারের ফলে তাঁরা পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা ও কর্মজীবনে ফিরে যাওয়ার সুযোগ পেলেন। বছরের শেষ দিনে ১৬ জন রোগীর চোখের ছানি অস্ত্রোপচার করে চোখের দৃষ্টিজনিত সমস্যা থেকে মুক্তি দিতে পেরেছে ঊনকোটি জেলা হাসপাতাল।
এই শিবিরে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ দেবল কিশোর পাল, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ প্রতিম চন্দ্র কর, অপ্টোমেট্রিস্ট সুমন সরকার, নার্সিং অফিসার সাথী সেন, দেবী দাস এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সফল অস্ত্রোপচারের পর রোগীরা এবং তাঁদের পরিবার-পরিজন জেলা হাসপাতাল, জেলা অন্ধত্ব নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে যুক্ত সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।








