গাড়ির স্টিয়ারিং লক হয়ে ভয়ংকর দুর্ঘটনার শিকার গাড়ি!

অনলাইন ডেস্ক, ৩১ ডিসেম্বর ২০২৫: অসাবধানতার কারণে দুর্ঘটনা বাড়ছে শহরে। বুধবার সকালে আগরতলা শহরের গুরখাবস্তি জিনজার হোটেল সংলগ্ন এলাকায় টিআর-০১-বিইউ-০৭৯৯ নম্বরের আরটিকা গাড়ি দ্রুত বেগে এসে রাস্তার মাঝবর্তী ডিভাইডারের উপর উঠে যায়।

জানা যায়, গাড়িটির টায়ার ফেটে যায় এবং স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে চালক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় কেউ আহত না হলেও অল্পতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা হয়েছে এদিন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী