জিবিপি হাসপাতালে “মে আই হেল্প ইউ” কাউন্টার চালু

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর, ২০২৫: গত ২৯ডিসেম্বর জিবিপি হাসপাতালে “মে আই হেল্প ইউ” কাউন্টারের উদ্বোধন করেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এর প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) অনুপ কুমার সাহা।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) তপন মজুমদার, আগরতলা সরকারী মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট এন্ড এইচওডি ডাঃ বিধান গোস্বামী, ডেপুটি এমএস ডাঃ কনক চৌধুরী, ডেপুটি এমএস (আরকেএস) ডাঃ অভিজিৎ সরকার, আরএমও ডাঃ বিকাশ দেববর্মা সহ এজিএমসির অন্যান্য ফ্যাকাল্টি মেম্বারগণ।

জিবিপি হাসপাতালে এসে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের যাতে কোনও অসুবিধায় না পড়তে হয় এবং বিভিন্ন ডিপার্টমেন্ট ও ওয়ার্ডের সঠিক তথ্য সম্পর্কে যাতে অবগত হন সেই উদ্দেশ্যেই এই “মে আই হেল্প ইউ” কাউন্টার এর সূচনা হলো। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment