তাকমাছড়া এবং মনুছড়ার সঙ্গমস্থলে ১৩ জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর, ২০২৫: শান্তিরবাজার মহকুমার পশ্চিম মনু এডিসি ভিলেজের তাকমাছড়া এবং মনুছড়ার সঙ্গমস্থলে আগামী ১৩ জানুয়ারি পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হবে।

একদিনের এই মেলায় তর্পণ, ধর্মালোচনা, বাল্যবিবাহরোধ, নেশামুক্ত ত্রিপুরা ইত্যাদি বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিভিন্ন সরকারি দপ্তর থেকে উন্নয়নের তথ্য তুলে ধরে প্রদর্শনী মন্ডপ খোলা হবে।

সফলভাবে পৌষ সংক্রান্তি মেলা আয়োজনের লক্ষ্যে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ের মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিধায়ক রামপদ জমাতিয়া, মহকুমা শাসক সঞ্জীব চাকমা এবং বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Comment