প্রগতি ত্রিপুরা, ২৯ ডিসেম্বর ২০২৫: জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের অধীনে পিতরাই পাড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘ ১৫ দিন যাবৎ তালাবন্ধী হয়ে রয়েছে।
এতে করে এলাকার অসুস্থ রোগীরা চিকিৎসা পরিষেবা নিতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতে হচ্ছে। পিতরাই পাড়া থেকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুরত্ব প্রায় ৭ কিলোমিটার।
বর্তমান সময়ে সামান্য অসুস্থ হলেও লোকজনেরা বাইখোড়ায় ছুটে আসতে হয়। এইনিয়ে স্থানীয় লোকজনেরা জানান যেই জায়গায় উপ-স্বাস্থ্যকেন্দ্রটি দেওয়া হয়েছে সেই জায়গার মালিক উপ-স্বাস্থ্য কেন্দ্রের গেইটে তালা বন্দী করে রেখেছে।
এই বিষয়ে এলাকাবাসী দক্ষিন জেলার স্বাস্থ্য আধিকারিক জে এম দাস কে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য সংবাদমা ধ্যমের দারস্ত হন স্থানীয়রা।
এখন দেখার বিষয় লোকজনের সঠিকভাবে স্বাস্থ্য পরিষেবা প্রদানে দপ্তর কি পদক্ষেপ গ্রহণ করে।








