প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির জন্মদিন উদযাপন

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর, ২০২৫: আজ ২৬ ডিসেম্বর ভারতরত্ন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী পালন করা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রদেশ বিজেপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এবছর শত তম বর্ষ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হল । প্রদেশ বিজেপি কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সকলে।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। আজ বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির মুখপত্র ‘বিকাশ পথ’-এর নতুন করে প্রকাশনা শুরু হলো।

প্রদেশ বিজেপি কার্যালয়ে মুখপত্রটির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। দীর্ঘদিন ধরে ‘বিকাশ পথ’-এর সঙ্গে যুক্ত ছিলেন দলের প্রবীণ নেতা সজল আচার্য।

কিছু কারণে মুখপত্রটির প্রকাশনা মাঝখানে বন্ধ হয়ে পড়েছিল। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ও পরামর্শে তিনি পুনরায় মুখপত্রটির দায়িত্ব গ্রহণ করেন এবং নতুনভাবে মুদ্রণ ও প্রচারের ব্যবস্থা করেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী