অনলাইন ডেস্ক, ২৪ ডিসেম্বর, ২০২৫: পশ্চিম আগরতলা থানার উদ্যোগে গত কয়েক মাসে একাধিক বাইক চুরির ঘটনার তদন্তে নেমে নয়টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির অভিযোগে জড়িত ৬ জন বাইক চোরকে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে বাইক গুলি আটক করেছে পুলিশ। ধৃত বাইক চোরেরা বর্তমানে জেল কাস্টডিতে রয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য সংগ্রহ করতে পারবে বলে আশাবাদী পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক।
আদালতের নির্দেশে বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে বুধবার। চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি মালিকরা। জেলা পুলিশ সুপার আরো জানিয়েছেন, এ ধরনের বাইক চোরদের জালে তুলতে পুলিশের নজর রয়েছে গোটা শহরে।
পুলিশের চুরি কাণ্ডের তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা নয়টি বাইক উদ্ধার করতে সফল হয়েছে বলে মনে করছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।








