নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের ডেপুটেশন ২০২৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীদের

অনলাইন ডেস্ক, ২৩ ডিসেম্বর, ২০২৫: মঙ্গলবার ০২৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীরা নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের ডেপুটেশন প্রদান করে। ২০২৪ সালের টেট ইউ.জি.টি এবং জি.টি পরীক্ষায় উত্তীর্ণ ১৮৫৬ জনকে একসাথে অতি দ্রুত নিয়োগ করার জন্য দাবি তোলে শিক্ষা ভবন চত্বরে জমায়েত হয়।

তারা শিক্ষা ভবনে গিয়ে এদিন ডেপুটেশন প্রদান করে তাদের এই দাবি উত্থাপন করে। চাকুরি প্রত্যাশী একজন জানান, টেট পরীক্ষায় উত্তীর্ণ মানে শিক্ষকতা যোগ্য প্রার্থী। সরকার যখন খুশি তখন তাদের নিয়োগ করতে পারবে।

এমনটাই নির্দেশিকায় রয়েছে। কিন্তু গত ৮ মাস আগে তারা টেট উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট পেয়েছেন। সরকার এখনো তাদের নিয়োগ করেনি। অবিলম্বে তাদের নিয়োগ করার জন্য তারা দাবি তুলে আজকে শিক্ষা ভবন চত্বরে এসে ডেপুটেশন প্রদান করে প্রত্যাশীরা।

Leave a Comment