জিরানীয়ায় ১০ জনকে মাগুর মাছ চাষে সহায়তা

প্রগতি ত্রিপুরা, ০৫ ডিসেম্বর, ২০২৫: ২০২৫-২৬ অর্থবছরে মৎস্য দপ্তরের উদ্যোগে জিরানীয়া মহকুমায় ১০ জন মৎস্যচাষীকে মাগুর মাছ চাষে সহায়তা প্রদান করা হয়েছে।

এরফলে পুরাতন আগরতলা ব্লকে ২ জন, জিরানীয়া ব্লকে ২ জন, বেলবাড়ি ব্লকে ২ জন, মান্দাই ব্লকে ২ জন, জিরানীয়া নগর পঞ্চায়েত এলাকায় ১ জন এবং রাণীরবাজার পুর এলাকায় ১ জন মৎস্যচাষী উপকৃত হয়েছে।

এই কর্মসূচিতে প্রতিটি সুবিধাভোগীকে এক হাজার করে মাগুর মাছের পোনা প্রদান করা হয়। এরফলে প্রতি সুবিধাভোগী পিছু খরচ হয়েছে ১১ হাজার ৯০০ টাকা।

মোট ব্যয় হয়েছে ১ লক্ষ ১৯ হাজার টাকা। এরফলে ০.৮ হেক্টর জলাশয় মাগুর মাছ চাষের আওতায় এসেছে। জিরানীয়া মৎস্য তত্ত্বাবধায়ক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী