যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে মেলাঘর বাজারে বিশেষ অভিযান চালালো মেলাঘর পৌরসভা

প্রগতি ত্রিপুরা, ০৩ ডিসেম্বর, ২০২৫: আপনি ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে, ট্রেনে আসেন বা গাড়িতে আসুন কোথায় আপনি যানজট জ্যাম না পেলেও কিন্তু মেলাঘর বাজারে আপনা কে যানজটের ভোগান্তির শিকার হতে হবে এটা ১০০% গ্যারান্টি।

একদিকে তো বাইপাস রাস্তা নেই, অন্যদিকে বাজারে ফুটপাত গুলি দখল রেখেছে, বিভিন্ন দোকানিরা তার পাশাপাশি অনিয়ন্ত্রিতভাবে যখন যেখানে, অটো,ও টম টম গাড়ি গুলো দাঁড়িয়ে মেলাঘর বাজারে যানজটের বিরাট সমস্যা তৈরি করে।

অতীতেও মেলাঘর পৌরসভা থেকে মেলাঘর বাজারে যানজট ও ফুটপাত দখল মুক্ত করার জন্য বারবার চেষ্টা চালালেও পরিপূর্ণভাবে সাফল্য আসে নি।

কিন্তু এবার মেলাঘর পৌরসভা থেকে এই মেলাঘর বাজারকে যানজটমুক্ত ও ফুটপাত মুক্ত করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করার লক্ষ্যে, আজকে মেলাঘর পৌরসভা থেকে মেলাঘর বাজারে একটি মিছিল করে সতর্কবার্তা দেওয়া হয়।

এতে উপস্থিত থাকেন মেলাঘর পৌরসভার সিইউ অনিমেষ দেবনাথ, মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, ব্যবসায়ী কমিটির সভাপতি সম্পাদক সহ আরো অন্যান্যরা।

একান্ত এক সাক্ষাৎকারে মেলাঘর পৌরসভার সিইউ পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন, তিনি বলেন, আজকে তাদেরকে সতর্ক করা হয়েছে, আর এই সতর্ক যদি তারা অবলম্বন না করে আগামী দিনে কটুর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Leave a Comment