প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৫: বিদ্যালয়ের পরিবেশ রক্ষনার্থে বাইখোড়া থানায় ডেপুটেশন প্রদান করলো বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
ঘটনার বিবরনে জানা যায়। শান্তির বাজার মহকুমার বাইখোড়া থানা থেকে ডিলছোঁড়া দুরত্বে অবস্থিত বাইখোড়া ইংলিশ মিডিয়াম দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে কে বা কাহারা এস এফ আই এর নাম দিয়ে বিদ্যালয়ের ওয়ালে বিভিন্ন প্রকারের লেখনি লিখেছে।
বৃহস্পতিবার বিদ্যালয়ে আসার পর বিষয়টি বিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের নজরে আসে। পরবর্তীসময় কে বা কাহারা বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার প্রয়াস চালিয়ে যাচ্ছে তাদের চিহ্নিত করে শাস্তি প্রদানের লক্ষ্যে বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাসের নিকট এক লিখিত ডেপুটেশন প্রদান করে ছাত্র ছাত্রীরা।
অপরদিকে একই দাবীকে সামনে রেখে ছাত্র ছাত্রীদের অভিভাবক ও জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়াম্যান কেশব চৌঁধুরী বাইখোড়া থানার ওসির সঙ্গে আলোচনা সভায় মিলিত হয়ে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবী রাখেন।
বাইখোড়া এলাকায় শান্ত পরিবেষকে আশান্তবিকরে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা। বাইখোড়া থানা থেকে ডিলছোঁড়া দুরত্বে এইধরনের কার্যকলাপে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।
এখন দেখার বিষয় দুষ্কৃতিকারীদের চিহ্নিত করতে বাইখোড়া থানার পুলিশ কতটুকু সক্ষম হয়।








