ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৫: উত্তর ত্রিপুরার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে বুধবার উদযাপন করল তাদের ৪৭তম প্রতিষ্ঠা দিবস এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে।

মহাবিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রাক্তন ছাত্রছাত্রী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, “বেটি বাঁচাও, বেটি পড়াও” ও “নেশা মুক্তি অভিযান”-এর ওপর সচেতনতামূলক কর্মসূচি এবং রক্তদান শিবির।

দুপুর ১২টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী টিঙ্কু রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ,উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ,এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কাজল দাস।

সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সভাপতি গৌতম দাস। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী ও অতিথিরা জলসেচনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

প্রধান অতিথি টিংকু রায় তার বক্তব্যে রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আত্মনির্ভর হয়ে সমাজে অগ্রগতির পথে এগিয়ে চলার আহ্বান জানান।

Leave a Comment