কর্তব্যরত চিকিৎসক ও মহিলা নার্সকে নিগ্রহের ঘটনায় আটক দুই

অনলাইন ডেস্ক,১১ নভেম্বর, ২০২৫: জিবি হাসপাতালে চিকিৎসক ও মহিলা নার্সকে নিগ্রহের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই জন। এনসিসি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

এনসিসি থানার ওসি জানান সোমবার রাতে এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয় জিবি হাসপাতালের পক্ষ থেকে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় এক রোগীর পরিবারের লোকজন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও মহিলা নার্সের সাথে দুর্ব্যবহার করেছে এবং তাদের নিগ্রহ করেছে।

এই ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ দুই জনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃতরা হলো অভিজিৎ শীল ও অভিজিৎ দাস। তাদের বাড়ি কাঁকডাবন।

মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। তবে হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দোষীদের শাস্তি দাবি উঠছে সচেতন মহল থেকে

Leave a Comment