রাজ্যপালের সভাপতিত্বে গ্যাস বিতরণ এবং সরবরাহ নিয়ে সভা

অনলাইন ডেস্ক, ১০ নভেম্বর, ২০২৫: আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সভাপতিত্বে রাজ্যে গ্যাস বিতরণ এবং সরবরাহ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট, ওটিপিসি, নেপকো, ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন, টিএনজিসিএল, গেইল সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে রাজ্যে গ্যাস বিতরণ এবং সরবরাহের বিষয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রাজ্যপালকে অবগত করানো হয়।

সভায় টিএনজিসিএল’র প্রতিনিধি জানান, পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে দেওয়ার জন্য উদয়পুর, জিরানীয়া এবং মোহনপুরে কাজ চলছে। সভায় রাজ্যপাল উপস্থিত সকল প্রতিনিধিদের নিজেদের মধ্যে সমন্বয় রাখার জন্য আহ্বান জানান।

তিনি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন প্রতিনিধিদের রাজ্যের জন্য যথেষ্ঠ পরিমাণে পেট্রোলিয়ামজাত জ্বালানি মজুত রাখার জন্য বলেন। সঠিক সময় এবং গুণগতমান বজায় রেখে উন্নয়নমূলক কাজগুলি সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, রাজ্যপালের সচিব ইউ কে চাকমা।

Leave a Comment