বিজ্ঞানভিত্তিক মৎস্যচাষ: বিলোনীয়ায় সচেতনতা শিবির ও আলোচনাচক্র

অনলাইন ডেস্ক, ৪ নভেম্বর, ২০২৫ : মৎস্য দপ্তরের উদ্যোগে সম্প্রতি বিলোনীয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মৎস্যচাষ বিষয়ে এক সচেতনতা শিবির ও আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সরকারি সভাধিপতি তপন দেবনাথ। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ, বি সি নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, বিলোনীয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, মৎস্য দপ্তরের উপ অধিকর্তা টিকেন্দ্রজিৎ জমাতিয়া, মৎস্য তত্ত্বাবধায়ক গৌতম মজুমদার, মৎস্য আধিকারিক দীপায়ন রায় প্রমুখ।

শিবিরে বিলোনীয়া মহকুমার মোট ১০০ জন তপশিলিজাতি অংশের মৎস্যচাষি অংশগ্রহণ করেন। শিবিরে মৎস্যচাষিদের দপ্তরের বিভিন্ন প্রকল্পের সুবিধা ও নিয়ম কানুন সম্পর্কে অবগত করা হয়। তাছাড়া বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে মৎস্যচাষের মাধ্যমে কিভাবে অধিক মৎস্য উৎপাদন করা যায় সেবিষয়ে আলোচনা করা হয়।

Leave a Comment