প্রগতি ত্রিপুরা, ৩০ অক্টোবর, ২০২৫:। বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজধানীর বনকুমারি এলাকা এবং সেন্ট্রাল রোড এলাকা থেকে ১১ জন জুয়াড়িকে জালে তুলতে সক্ষম হয়। তাদের কাছ থেকে আটক করা হয় জুয়া খেলার সামগ্রী।
একই সাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ অর্থ। এ বিষয়ে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে বনকুমারি এলাকা থেকে ৬ জন এবং সেন্ট্রাল রোড এলাকা থেকে আরো ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১১ হাজার ৫৮০ টাকা। তিনি আরো জানিয়েছেন গোপন খবরের মাধ্যমে যে জায়গাতেই জুয়া খেলার আসর চলছে বলে পুলিশের কাছে খবর আসছে, সেই জায়গাতেই থাবা বসাচ্ছে পুলিশ।
কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মোবাইলের মাধ্যমে জুয়া খেলার প্রবণতা বেড়েছে। যার কারণে জুয়াড়িদের জালে তুলতে পুলিশের জন্য এক প্রকার ভাবে কঠিন হয়ে পড়ছে। তবে এই চ্যালেঞ্জ রাজ্য পুলিশ কতটা রুখতে পারবে সেটাও বড় প্রশ্ন হবে।








