রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন বিএসএফ’র ইস্টার্ন কমান্ডের এসডিজি

অনলাইন ডেস্ক,২৭ অক্টোবর ২০২৫: আজ সকালে রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নুর সঙ্গে সাক্ষাৎ করেন বিএসএফ’র ইস্টার্ন কমান্ডের এসডিজি মহেশ কুমার আগরওয়াল (আইপিএস) এবং বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার-এর আইজি অলক কুমার চক্রবর্তী।

বিএসএফ’র এসডিজি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন। রাজ্যপাল বিএসএফ’র দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment