পারিবারিক কলহের জেরে নিজের স্ত্রী ও পুত্রবধু কে দা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত পলাতক

প্রগতি ত্রিপুরা, ১০ অক্টোবর, ২০২৫। সোনামুড়া থানার অন্তর্গত আমলি মুড়া, পশ্চিম দুর্লভ নারায়ন তিন নাম্বার ওয়ার্ডের বাসিন্দা নুর আহমেদ পারিবারিক কলহের জেরে  স্ত্রী হুসনেহারা বেগম এবং উনার পুত্রবধূ সালমা আক্তার কে উনার নিজ বাসভবনে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখমী করে।

এরপর সোনামুড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদেরকে মেলাঘর হসপিটালে পাঠানো হয় এবং সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়।

এরই মধ্যে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্য শুরু করে যদিও ঘটনার পর অভিযুক্ত নূর আহমেদ জঙ্গল দিয়ে পালিয়ে যায়।

এরপর এই তদন্ত কাজে সহায়তা করার জন্য মোবাইল ফরেনসিক টিম আসে এবং আগরতলা থেকে ডগ স্কয়াড, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন রকমের এভিডেন্স সংগ্রহ করতে সহায়তা করে।

এ নিয়ে সোনামুড়া থানা তে একটি মামলা নেওয়া হয়। জখন প্রাপ্ত এই দুইজন মহিলা বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং তদন্ত করার সময় উদ্ধার করা হয়েছে সেই দা যা দিয়ে অভিযুক্ত নুর আহমেদ তাদেরকে আঘাত করেছিল।

Leave a Comment