১২ দিন ধরে ওয়াটার সাপ্লাই মেশিন বিকল, পানীয় জলের সংকটে গ্রামবাসী

প্রগতি ত্রিপুরা, ৯ অক্টোবর, ২০২৫। l ১২ দিন ধরে ওয়াটার সাপ্লাই মেশিন বিকল। পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসী।

ঘটনা বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকায় গ্রাম পঞ্চায়েতের ভেতরে রয়েছে পানীয় জলের মেশিন।

বিগত প্রায় ১২ দিন ধরে জলের মেশিন নষ্ট । যার ফলে এলাকাবাসী পানীয় জল থেকে বঞ্চিত দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

কোন হেলদুল নেই গ্রামের প্রধান এবং ডি ডাব্লিউ এস দপ্তরের । গ্রামবাসীদের মধ্যে যাতে পানীয় জলের জন্য ক্ষোভ সৃষ্টি না হয় যার কারণে প্রতিদিন গাড়ি দিয়ে এক গাড়ি করে জল আনা হয় গ্রামবাসীদের জন্য।

নাআর সেই জলের জন্য গ্রামের মধ্যে প্রচন্ড ভিড়। কিন্তু কেউ পানীয় জলের মেশিন সারাই করবার উদ্যোগ নিচ্ছে না ।

Leave a Comment