বাংলাদেশী বলে দুষ্কৃতিরা পেটায় পরিযায়ী শ্রমিকদের,অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানায় তিপ্রা মথা মাইনোরিটি নেতৃত্ব

প্রগতি ত্রিপুরা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫: বাংলাদেশী বলে অভিযোগ তুলে দুষ্কৃতিরা পেটায় পরিযায়ী শ্রমিকদের! কাঁকড়াবন থানায় গিয়ে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তিপ্রা মথা মাইনোরিটি নেতৃত্ব।

গত ১৬ তারিখ মঙ্গলবার গভীর রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনায় সরব হল “ত্রিপুরা মথা মাইনোরিটি সেল”।

বৃহস্পতিবার মাইনরটি সেলের চেয়ারম্যান শাহ আলম মিয়ার নেতৃত্বে একদল মথাকর্মী ঘটনারস্থল পরিদর্শন করে ওই শ্রমিকদের সঙ্গে নিয়ে কাকরাবন থানায় মামলা দায়ের করা হয় ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে।

উল্লেখ্য, উদয়পুর খিলপাড়া বৈষ্ণবীচর এলাকায় গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার মিঠুন নন্দির নেতৃত্বে পরিযায়ী শ্রমিকদের উপর রাত ১১ টায় মারধোর, টাকা পয়সা ছিনতাই, ও তাদের বিভিন্ন মাল সামগ্রী লুট করা হয়েছিল।

শ্রমিকরা জানান মিঠুন নন্দীর নেতৃত্বে জনা ৩০ জন দুষ্কৃতিকারী তাদের উপর হামলা করে এই ঘটনা সংঘটিত করেছিল।

Leave a Comment