প্রগতি ত্রিপুরা, ১৬ই সেপ্টেম্বর ২০২৫: বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সোনামুড়া থানার পুলিশ।
মঙ্গলবার সোনামুড়া থানার অন্তর্গত ধনীরামপুর এলাকায় অর্থাৎ বাঁশখোলা, লুপিমারা, সাপাই পাড়া, ১৮ ডুম এবং বিজয়নগর এলাকায় জুমের পাড়া, কিরিস লং এলাকা থেকে মোট ২০ টি গাঁজা বাগান এবং ছয়টি গাঁজা নার্সারি ধ্বংস করা হয়, যেখানে গাঁজা গাছ এবং চারার পরিমাণ হবে প্রায় তিন লক্ষ ৭৫ হাজার এবং প্রায় ২৫ একর জমির উপর ছিল, যা বন দপ্তরের।
এই অভিযানে অংশগ্রহণ করে সোনামুড়া থানা, ৮১ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ তথা দীপক বিও পি, ধনপুর বিওপি, এনসি নগর বিওপি, বাতা লাভ বি ও পি, মতিনগর বিওপি এবং যাত্রাপুর ফরেস্ট সোনামুড়া ফরেস্ট এবং বক্সনগর ফরেস্ট।








