প্রগতি ত্রিপুরা, ৮ই সেপ্টেম্বর ২০২৫: ভারতীয় মজদুর সংঘ গোমতী জেলার পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ১০ দফা দাবি নিয়ে গোমতীর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে জামতলা থেকে এক মিছিল সংগঠিত হয় জেলাশাসক অফিস চত্বর পর্যন্ত।
মূলত ১০ দফা দাবি মধ্যে ছিল ১) অতিসত্বর সিএনজি গ্যাসের দাম কমাতে হবে,
২) অবিলম্বে পরিবহন শ্রমিক স্বার্থে পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করতে হবে, ৩) ব্যাটারি চালিত অটোর পারমিটের আওতায় আনতে হবে।
নতুবা সিএনজি ও পেট্রোল চালিত অটো গুলির পারমিট বাতিল করতে হবে,
৪) প্রতিটি সিএনজি স্টেশনগুলোতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে,
৫) অবিলম্বে অটো বাড়া বৃদ্ধি করতে হবে, ৬) জনসংখ্যার নিরিখে অটোর পারমিট দিতে হবে।
এ ধরনের মোট দশটি দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জেলাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করে এক প্রতিনিধিদল ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে।
তিনজনের এক প্রতিনিধি দল জেলা শাসকের নিকট স্মরকলিপি তুলে দেন।
উপস্থিত ছিল গোমতী জেলা ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটি সদস্য গৌতম দাস, গোমতী জেলা সাধারণ সম্পাদক পার্থঃ সারথী ঘোষ,
ভারতের সংঘ গোমতী জেলার ডেপুটি সেক্রেটারি তথা গোমতী ত্রিপুরা অটো সংঘের জেলা সম্পাদক প্রদীপ মজুমদার, গোমতি জেলা ভারতীয় মজদুর সংঘের সহ-সভাপতি স্বপন মন্ডল এবং জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণ বৈদ্য।








