অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে বাঁধা দিলো স্থানীয়রা!

প্রগতি ত্রিপুরা, ৬ই সেপ্টেম্বর ২০২৫: সরকারি জায়গা থেকে অবৈধ উপায়ে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে বাঁধা দিলো স্থানীয় লোকজনেরা!

শান্তির বাজার মহকুমার আই টি আই কলেজ সংলগ্ন এলাকায় সরকারি জায়গা থেকে প্রতিনিয়ত মাটি চুরির ঘটনা ঘটে যাচ্ছে বলে অভিযোগ।

শনিবার এই জায়গা থেকে ৬ থেকে ৭ ট্রিপার ও দুইটি ড্রজার মাটি কাঁটার বিষয়ে জানতে পেরে স্থানীয় লোকজনেরা ঘটনাস্থলে এসে মাটি কাটাতে বাঁধা দেয়।

জানা যায় শান্তির বাজারের এক ঠিকেদার এই মাটিগুলি নিয়ে যাচ্ছে। কোনো প্রকার বৈধ অনুমোদন ছারাই এই মাটিগুলি কাঁটে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।

বিগত দিনেও এই জায়গা থেকে অনেক ঠিকেদার কোনো প্রকার অনুমোদন ছারা মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠে আসছিলো।

মোআজকের দিনে এইভাবে মাটি কাটার বিষয়ে স্থানীয় লোকজনেরা বাঁধা দেয়। ঠিকাদার নিজেকে শাসকদলের প্রভাবশালী নেতৃত্ব দাবী করাতে ক্ষোভ থাকা সত্বেও নিজেদের প্রানের রক্ষনার্থে সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি স্থানীয় লোকজনেরা।

তবে আজকের দিনে এলাকাবাসীর ক্ষোভে পরে গাড়ীগুলি ঘটনাস্থলথেকে পালিয়ে যায়।

সকল এলাকাবাসী চাইছে এইজায়গা থেকে অবৈধ উপায়ে মাটি কেটে নিয়েছে প্রসাশন তাদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহন করুক। এইবিষয়ে সকলে মহকুমাশাসকের হস্তক্ষেপ চাইছে। ।

Leave a Comment