গণমুক্তি পরিষদের ১৩ তম দুর্লভ নারায়ন অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ৫ সেপ্টেম্বর, ২০২৫। উপজাতি গণমুক্তি পরিষদের ১৩ তম দুর্লভ নারায়ন অঞ্চল সম্মেলন ইন্দ্র কুমার এডিসি ভিলেজে অনুষ্ঠিত হয়।

সংগঠনের পতাকা উত্তোলন করেন জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য বাণী সিং দেববর্মা শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃত্বরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য বাণীসিং দেবর মা অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক রামচন্দ্র নওয়াতিয়া ও প্রাক্তন বিধায়ক তপন দাস।

সম্মেলন থেকে 19 জনের কমিটি গঠন করা হয় সভাপতি নির্বাচিত হয়েছেন সুশীল দেববর্মা সম্পাদক কুসুম দেববর্মা।

পাঁচটি ইউনিট থেকে তেত্রিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন রিপোর্টের উপর পাঁচ জন প্রতিনিধি আলোচনা করেন প্রতিবেদন পেস করেন সুশীল দেববর্মা।

 

 

Leave a Comment